ওয়েব ডেস্ক
দুর্গাপুজো মানেই বাঙালীর কাছে ‘উৎসব’। সেখানে নিয়ম রীতির পাশাপাশি আছে উন্মাদনা। সব বিভেদ ভুলে দুর্গাপুজো হয়ে ওঠে ‘মিলনোৎসব’। আর সেই চিত্রই তাঁর দ্বিতীয় ছবি ‘মহা লয়ে দিক দর্শন’-এ ফুটিয়ে তুলেছেন পরিচালক সৌম্য চট্টোপাধ্যায়।
The Bong reels এর প্রযোজনায় প্রথম শর্ট ফিল্ম KOLKATA -a tribute to Kolkata। তবে পটভূমির দিক থেকে তাদের দ্বিতীয় ছবি ‘মহা লয়ে দিক দর্শন’ প্রথম ছবির থেকে একেবারেই আলাদা। শুরুটা দেখলেই চোখে ভাসে মহালয়ার ভোরে পিতৃতর্পণ আর চক্ষুদানের ছবি। গল্প এগোয় এই প্রজন্মের এক খুদের মহালয়া নিয়ে কৌতুহলের মধ্যে দিয়ে। শিশুশিল্পী অগ্নিভ দাসের সাবলীল অভিনয় প্রশংসার দাবি রাখে। এই ছবির মাধ্যমে ফের পর্দার ফিরেছেন সুদীপ চট্টোপাধ্যায়। অনির্বাণ মাইতির লেন্সে ধরা পড়েছে লাইট অ্যান্ড শেডের খেলা। তবে, এ ছবির মূল আকর্ষণ হল এর বার্তা। শুধুমাত্র ডায়ালগ আর দৃশ্যকল্পের মাধ্যমে খুব বড় কথা অত্যন্ত সহজ ভাবে তুলে ধরেছেন সৌম্য। বর্তমান সময়ের টানা পোড়েনের মধ্যে ‘মহা লয়ে দিক দর্শন’ সত্যিই জ্ঞান চক্ষুর উন্মোচন।
(দেখুন ভিডিও)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news