Breaking News
Home / TRENDING / এবার ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে নামছেন বিশাল

এবার ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে নামছেন বিশাল

চ্যানেল হিন্দুস্থানঃ গত জাতীয় শিবিরে ডাক না পেলেও আইএসএলে দুর্দান্ত খেলে সেরা গোলকিপার হয়েছিলেন বিশাল কাইথ। ইম্ফলের ত্রিদেশীয় টুর্নামেন্টে স্টিমাচের দলে খেলতে দেখা যায়নি তাকে। এই ঘটনা কে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছিল ফুটবল মহলে। অবশেষে সেই বিশাল কাইথকেই ডাক দিলেন জাতীয় কোচ স্টিমাচ। ইন্টারকন্টিনেন্টাল কাপের ডাক না পেয়ে বেজায় হতাশ ছিলেন তিনি । কিন্তু তা সত্ত্বেও সংবাদমাধ্যমের সামনে কোন কিছুই প্রকাশ করেননি মোহনবাগান গোলকিপার। কিন্তু এদিন ক্লাব-সতীর্থ শুভাশিস বসু সংবাদমাধ্যমের সামনে সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। তবে এবার বিশাল,শুভাশিসের ক্ষোভ মিটতে চলেছে। বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের আগেই জাতীয় শিবিরে ৪১ জনকে ডেকেছেন স্টিমাচ। এই তালিকায়, বিশাল-শুভাশিস ছাড়াও রয়েছে প্রীতম কোটাল, ঋত্বিক দাস, রহিম আলির নাম। এবারের শিবিরে সুনীল ছেত্রী, মনবীর সিংদের পাশাপাশি ডাক পেয়েছেন ঈশান পন্ডিতা, শিবশক্তিরা। মাঝমাঠে মোহনবাগানের লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং-সহ মোট কুড়ি ফুটবলার ডাক পেয়েছেন। তবে তালিকায় নাম নেই ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো তারকার। সুত্রের খবর, পারিবারিক সমস্যার জন্য খেলছেন না তিনি। বিশাল, গুরপ্রীত-সহ চার গোলকিপারকে ডাকা হয়েছে ভুবনেশ্বরে। কিছুদিন আগেই কোচ স্টিমাচ বড় মাপের শিবির আয়োজনের কথা বলেছিলেন। মনে করা হচ্ছে এই শিবিরে তিনি এক পজিশনের একাধিক ফুটবলারকে দেখে নিতে চান। তাই কলকাতার শিবিরে ডাক না পাওয়া ১৩ জন ফুটবলারকে এবারের শিবিরে ডেকেছেন স্টিমাচ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *