চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
ফের বড়ো পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব রুক্মিণী। পরিচালক বিরসা দাশগুপ্তের হাত ধরে এবার ব্যোমকেশ রূপে দেখা দিতে চলেছে টলিউড তারকা দেব। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে। কিন্তু কে হচ্ছেন সত্যবতী? কোনও নাম ঘোষণা হয়নি এতদিন। বুধবার ছবির মুহরতের পরই খোলসা হল সবটা। ‘রিয়েল লাইফ’ জুটি দেব ও রুক্মিণীক মৈত্রকে ফের একবার পর্দায় দেখবেন দর্শক, এবার ব্যোমকেশ ও সত্যবতীর রূপে।
https://www.instagram.com/p/CryWAUOP01D/?igshid=YmMyMTA2M2Y=
বুধবার হয়ে গেয়েছে ছবির মুহরৎ। বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে। কিন্তু সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, মুহরতের ছবি প্রকাশ্যে আসতেই জানা গেল সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেও সেই খবর জানান।
https://www.instagram.com/p/CryQ56ABLPP/?igshid=YmMyMTA2M2Y=
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্যাডো ফিল্মস’-এর সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। যদিও অন্যান্য কোনও অভিনেতা বা চরিত্র সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তবে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। তাঁর পোস্টে মিলল সেই খবর। এদিন মুহরতের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিরসা দাকে অ্যাসিস্ট করা ছেড়েছি ২০১৭ সালে। তারপর এই আবার একসঙ্গে কাজ।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news