চ্যানেল হিন্দুস্থানঃ সোমবার চলতি আইপিএলে লখনউ -এর একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় আরসিবি ও লখনউ। ম্যাচ চলাকালীনই অশান্তিতে জরায় দুই দল। লখনউ ইনিংসের ১৪ ওভারের শুরু তেই কথা কাটাকাটি তে জড়ান বিরাট ও নবীন। আম্পায়ারের হস্তক্ষেপে সাময়িক ভাবে সমস্যার সমাধান হলেও ম্যাচের মাঝে বার বার তর্কে জরিয়ে পড়তে দেখা যায় তাদের। ম্যাচ শেষেও এর রেশ থেকে যায়। ম্যাচ শেষে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি কে দেখা যায় একে অপরের দিকে তেড়ে আসতে। কোনওমতে পরিস্থিতি সামাল দেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। তারপরেই গম্ভীর ও কোহলির বিরাট অঙ্কের জরিমানার শাস্তি ঘোষণা করা হয় আইপিএলের তরফে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আগেও মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদের। প্রথমে ব্যাট করতে নেমে ১২৬ রান করে আরসিবি। তবে কম রানের টার্গেট তাড়া করতে গিয়ে আটকে যান লখনউ ব্যাটাররা। চোটের কারণে ওপেনিংয়ে নামতে পারেননি লখনউ অধিনায়ক কে এল রাহুল। সেই কারণেই আরও সমস্যা। শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচ জেতে আরসিবি। তারপরেই বিরাট ও গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। প্রসঙ্গত, খেলা চলাকালীনই দেখা গিয়েছে, লখনউয়ের প্রত্যেকটি উইকেট পড়ার পরেই উত্তেজিত হয়ে সেলিব্রেট করছেন বিরাট। খুব সম্ভবত তার জেরেই রেগে যান লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর।
https://www.instagram.com/reel/CrucchgBI46/?utm_source=ig_web_copy_link
লখনউ কে হারানোর পর গ্রিনরুমে নিজেদের জয় উদযাপন করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। সেখানেই কোহলিকে বলতে শোনা যায়, ”ইফ ইউ ক্যান গিভ ইট, ইউ গট টু টেক ইট, আদারওয়াইজ ডোন্ট গিভ ইট।” বিরাটের মুখে এমন কথা শুনে অনেকেই মনে করছেন গৌতম গম্ভীর ও নবীন কে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন বিরাট। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার রোমান অধিপতি মার্কাস অউরেলিয়াসের একটি মন্তব্য তুলে ধরেন। তিনি লেখেন , ”আমরা যা শুনি তা মতামত, ঘটনা নয়। আমরা যা দেখি তা দৃশ্য, সত্য নয়।” তার এই বার্তার মাধ্যমে তিনি হয়ত বিরাট কে নির্দোষ বলছেন এমনটাই মনে করছেন নেটিজেন দের একংশ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news