Breaking News
Home / TRENDING / রেকর্ড প্লেয়ার! ‘গোলাপি টেস্টে’ প্রথম শতক বিরাটের

রেকর্ড প্লেয়ার! ‘গোলাপি টেস্টে’ প্রথম শতক বিরাটের

নিজস্ব সংবাদদাতা:

ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে প্রথম শতরান করে নজির গড়লেন কোহলি।

এইসঙ্গে নিজের টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরিটিও করে ফেললেন আজ বিরাট। উল্লেখ্য, গতকাল রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে বাংলাদেশি বোলাররা দ্রুত প্যাভিলয়নে ফিরিয়ে দিলেও ভারতের ব্যাটিংকে সেভাবে বাগে আনা গেল না। আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন চেতেশ্বর পূজারা, পরে অধিনায়ক বিরাট কোহলিও। প্রসঙ্গত, শনিবার অধিনায়ক হিসেবে বিরাট ৫০০০ রান করে ফেললেন। এদিন ক্যাপটান বিরাটকে যোগ্য সঙ্গত দেন আজিঙ্কা রাহানে। পুজারার পর রাহানেও নিজের অর্ধশতক পূর্ণ করেন। তবে এর পরেই আউট হয়ে যান তিনি।

অন্যদিকে অবিচল বিরাট কোহলির আরও একটি শতক উপভোগ করল দর্শক ঠাসা ইডেন। বর্তমানে ১৩০ রানে ব্যাট করছেন কোহলি। সঙ্গে রয়েছেন ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *