চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হলেন টলি তারকার মা। মাতৃবিয়োগ হল টলিউডের অভিনেতা রাজদীপ গুপ্তার। বয়স হয়েছিল ৫৬ বছর। শোকস্তব্ধ গোটা পরিবারকে নিজেই সামলাচ্ছেন অভিনেতা।
রবিবার নিজের মায়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন রাজদীপ। যেখানে লেখা, ‘মায়ের সঙ্গে শেষ ভিডিও।’ দেখা যাচ্ছে, জন্মদিনে মায়ের সঙ্গে কেক কেটে খাইয়ে দিচ্ছেন তিনি। জড়িয়ে ধরে ছবিও তুলেছেন। ক্যানসার আক্রান্ত মায়ের মুখে হাসি।
https://www.instagram.com/reel/CrqDZxruNuj/?igshid=YmMyMTA2M2Y=
শোনা গিয়েছে, ৬-৭ মাস আগে রাজদীপের মায়ের ক্যানসার ধরা পড়ে। গত কয়েকদিনের সময়টা অভিনেতার পরিবারের কাছে খুবই কঠিন ছিল। নিরন্তর লড়াই করে গিয়েছেন দীপা গুপ্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতা জানান, শনিবার মাতৃবিয়োগ হয়েছে তাঁর। ‘পঞ্চমী’র নায়কের কথায়, ‘‘বাবা ভেঙে পড়েছেন সম্পূর্ণভাবে। তাঁকে সামলাচ্ছি। তা ছাড়া তুতো ভাই, বোন আর আত্মীয়রা আছেন সঙ্গে।’’
মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি ফেসবুক কভার হিসেবে শেয়ার করছেন রাজদীপ। ছবিতে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছেন দীপা দত্ত। যেন এভাবেই মায়ের স্মৃতি সঙ্গে রেখে দিতে চান অভিনেতা। স্তন ক্যানসার থেকে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই মারণ রোগ। তার পরই শনিবার সকাল নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজদীপের মা।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news