Breaking News
Home / TRENDING / চিদাম্বরমের গ্রেফতারি ভালো খবর, বললেন আইএনএক্স মামলার রাজসাক্ষী ইন্দ্রাণী

চিদাম্বরমের গ্রেফতারি ভালো খবর, বললেন আইএনএক্স মামলার রাজসাক্ষী ইন্দ্রাণী

ওয়েব ডেস্ক:

চিদাম্বরমের গ্রেফতারি ভালো খবর, মন্তব্য ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের। প্রসঙ্গত, এই মুহূর্তে মুম্বইয়ের জেলে বন্দি আইএনএক্স মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। শিনা বোরা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী আজ মুম্বই আদালতের বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলেন, পি চিদাম্বরমকে গ্রেফতার করায় ভীষণ খুশি হয়েছি। উল্লেখ্য, ইন্দ্রাণীর বয়ানের ভিত্তিতেই আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতের নির্দেশে আগামী ৩০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকছেন চিদাম্বরম।

২০১৭ সালে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। অভিযোগ, তাঁর মন্ত্রীত্বকালে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড (এফআইপিবি)-র প্রধান ছিলেন তিনি। আর সে সময় আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকার বিদেশি লগ্নি পাইয়ে দেন চিদাম্বরম। একই কারণে ছেলে কার্তির সংস্থাকেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয় বলেও অভিযোগ রয়েছে। গত জুলাই মাসে এই মামলার রাজসাক্ষী হন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

এদিকে প্রথম থেকেই সিবিআই অভিযোগ করে আসছে যে, চিদাম্বরম তদন্তে সহযোগিতা করছেন না। এমত অবস্থায় তাঁকে লাই ডিটেক্টর মাধ্যমে পরীক্ষা করানোর আবেদন করতে পারে সিবিআই। এমনকি ইন্দ্রাণীর মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে চিদম্বরমের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *