Breaking News
Home / TRENDING / কাশ্মীর কবে থেকে পাকিস্তানের যে কাঁদুনি গাইছে, প্রশ্ন রাজনাথের

কাশ্মীর কবে থেকে পাকিস্তানের যে কাঁদুনি গাইছে, প্রশ্ন রাজনাথের

ওয়েব ডেস্ক:

‘কাশ্মীর কবে থেকে পাকিস্তানের হল?’ প্রশ্ন রাজনাথ সিংহের। লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর প্রথমবার সেখানে গিয়ে এদিন পাকিস্তানকে তুলোধনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বলেন, কবে থেকে কাশ্মীর পাকিস্তানের হল, যে ওরা এত কাঁদুনি গাইছে? প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য, কাশ্মীর বরাবর ভারতের সঙ্গে ছিল। এইসঙ্গে , পাকিস্তান পৃথক দেশ হওয়ায়, সেই পরিচিতিকে সম্মান করে ভারত। তিনি আরও বলেন, ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেই আগ্রহী। কিন্তু তাঁর আগে ওদের জঙ্গি রফতানি করা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, একদিকে যেমন আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। উল্টো দিকে তেমনি তারা নিজেরাই ঘরে-বাইরে বিপুল চাপের মধ্যে রয়েছে। বস্তুত ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতি নেওয়ার কূননৈতিক কৌশল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা অধিকাংশ দেশ স্পষ্ট করে দিয়েছে ধারা ৩৭০ রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে আজই পরীক্ষামূলকভাবে একটি নয়া ক্ষেপানাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *