চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পুরনো সব ভুলে দিল্লিতে করমর্দন করলেন বিরাট ও সৌরভ । লখনউ বিতর্কের পর গোটা ক্রিকেট মহলের নজর ছিল দিল্লির দিকে । আরসিবি -র ম্যাচের পাশাপাশি ম্যাচে বিরাট কোহলি নিজেকে বিতর্কে জড়ানো থেকে কতটা বিরত রাখতে পারেন সেই দিকেই নজর ছিল ক্রিকেট প্রেমী দের । সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ‘গম্ভীর’ পরিস্থিতি তৈরি হয় কিনা সে বিসয়েও নজর ছিল । তবে ম্যাচ শেষে দেখা গেল বিরাট নিজে বিতরকে না জড়ালেও বিরাট বিতর্কে জড়িয়ে পড়ল আরসিবি। দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি এই মরশুমে একবার মুখোমুখি হয়েছিল। সেবার ‘ডিরেক্টর’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লিকে অনায়াসে হারিয়ে দিয়েছিল আরসিবি। সেই সঙ্গে কৌশলে প্রাক্তন বোর্ড সভাপতির সঙ্গে করমর্দন পর্বও এড়িয়ে গিয়েছিলেন বিরাট। শনিবার দিল্লিতে ঠিক উলটো ছবি দেখা গেল অরুণ জেটলি স্টেডিয়ামে। এবার আরসিবিকে অনায়াসে হারাল দিল্লি। তবে হারের পর বিতর্ক এড়িয়ে হাসিমুখে করমর্দন করলেন বিরাট এবং সৌরভ। ম্যাচের পর যেভাবে দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে হাত মেলাতে থাকেন, তেমন হল শনিবারও। আর তাতেই কোহলি এবং সৌরভ সামনাসামনি চলে আসেন। কিন্তু এবার আর একে অপরকে এড়িয়ে যাননি তারা। শুধু তাই নয়, কোহলির কাঁধে হাত রেখে কিছু বলতেও দেখা যায় সৌরভকে। ম্যাচের শেষে খোশমেজাজে ইশান্ত শর্মাদের সঙ্গে গল্প করতেও দেখা যায় বিরাটকে। আর এই ছবিই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। কথায় আছে যার শেষ ভালো তাঁর সব ভালো, তবে এদিন তা হল না। এদিনও বিতর্ক পিছু ছাড়ল না আরসিবির। এদিন বিতর্কে জড়ালেন আরসিবি -র আরও এক তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ। এদিন ম্যাচ চলাকালীন বিতর্কে জরালেন, মহম্মদ সিরাজ ও ফিল সল্ট। আর এবার তা নিয়েই সুরুহয়েছে গুঞ্জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news