Breaking News
Home / TRENDING / বাতিল হতে চলেছে ১১ হাজার পুরানো গাড়ি

বাতিল হতে চলেছে ১১ হাজার পুরানো গাড়ি

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ১৫ বছরের পুরানো বেসরকারি গাড়ি বাতিলের পর এবার ১৫ বছরের পুরনো সরকারি গাড়ি বাতিলের নির্দেশ দিল সরকার । ইতি মধ্যেই এই পক্রিয়াকরন শুরু হয়ে গিয়েছে । পরিবহণ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১১ হাজার সরকারি গাড়ি বাতিল করা হবে। যার মধ্যে রয়েছে শ’পাঁচেক পুরনো সরকারি বাস। তাদের বেশিরভাগই গ‌্যারেজে পড়ে আছে। বাকি গাড়িগুলোর অধিকাংশই সরকারি অফিসারদের জন‌্য ব্যবহার করা হয়। এই বিপুল সংখ্যক গাড়ি বাতিলের ফলে আসুবিধায় পরবেন সরকারি আমলারা। এবার এই নিয়েই শুরু হয়েছে জল্পনা । পরিবহণ দপ্তরের কর্তারা বলছেন, এমনিতেই আধিকারিকদের জন‌্য নতুন গাড়ি কেনা বন্ধ তাও বহু বছর হয়ে গিয়েছে। ভাড়ায় গাড়ি নেওয়া হয়। এখনও কয়েক হাজার ভাড়ার গাড়ি চলছে। পুরনো গাড়ি বাতিল হলে সেক্ষেত্রে ভাড়ার গাড়িই নিতে হবে। কিন্তু তার জন‌্যও অর্থ দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। আর এবার শুরু হয়েছে সেই পক্রিয়া । সরকারি আমলা, আধিকারিকদের যাতায়াতের জন‌্য মূলত সরকারি এই গাড়িগুলো ব‌্যবহার করা হয়। কিন্তু সেগুলোর একটা বড় অংশই বাতিলের পথে। মোট ২০ হাজার মতো সরকারের গাড়ি রয়েছে। তারমধ্যে ৫০ শতাংশ গাড়িই স্ক্র‌্যাপ করে দেওয়া হবে। নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, গাড়ি অপব‌্যবহার নিয়েও একাধিক বার অভিযোগ উঠেছে। অফিসের যাতায়াত বাদ দিয়ে অনেকেই ব‌্যক্তিগত কাজেও সরকারি গাড়ি ব‌্যবহার করেন বলে অভিযোগ। অনেকক্ষেত্রে যাদের গাড়ি পাওয়ার কথা নয়, তাঁরাও এই সুবিধা নেন। গাড়ি বাতিলের জেরে এসবই স্ক‌্যানারে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তবে পরিবহন দপ্তর সুত্রে জানা যাচ্ছে একধাক্কায় সব গাড়ি বাতিল হচ্ছে না । আর এতেই একটু হলেও সস্তি মিলেছে সরকারি আমলাদের ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *