চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আগামী সপ্তাহেই রয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone) পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তীরবর্তী এলাকায়। সোমবার সকালে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে (Cyclone Mocha) পরিণত হলে তার নাম ‘মোকা’ (Cyclone Mokha)।
তবে রবিবার থেকে বাড়বে গরম, মঙ্গলবার গোটা বাংলাজুড়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্র থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলবে মাঝারি বৃষ্টি।
এদিকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূল হতে পারে অনুমান হওয়া অফিসের। সে ক্ষেত্রে খানিকটা হলেও রক্ষা পেতে পারে পশ্চিবঙ্গ। বাংলার কান ঘেঁষে বেড়িয়ে যাতে পারে ঘূর্ণিঝড় মোকা।
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। মোটের উপর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে হাওয়ার গতিপথ পরিবর্তন হবে।
উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে বইবে বাংলাবুকে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news