Breaking News
Home / TRENDING / মুকুলের রাজ্যসভা! এমন তো কথা ছিল না : বিজয়বর্গীয়

মুকুলের রাজ্যসভা! এমন তো কথা ছিল না : বিজয়বর্গীয়

দেবক বন্দ্যোপাধ্যায় :  

বিজেপির সাম্প্রতিক রাজ্যসভার প্রার্থী তালিকায় মুকুল রায়ের নাম না থাকার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। একথা যুগপৎ বলছেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় স্বয়ং।
মঙ্গলবার চ্যানেল হিন্দুস্তানকে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “তাঁকে (মুকুলকে) রাজ্যসভার সদস্য করার কোনও কথা তো ছিল না। এরকম ধারণা যদি কারও মনে তৈরি হয়ে থাকে তবে তিনিই এই প্রশ্নের জবাব দিতে পারবেন।” মুকুলের রাজ্যসভার সদস্য হওয়ার বিষয়টিকে সংবাদ মাধ্যমের জল্পনা বলেই মনে করছেন বিজয়বর্গীয়। এদিন মুকুল রায় নিজেও প্রায় একই কথা বলেন। তাঁর বক্তব্য, “আমি চারমাস দলে এসেছি। এর মধ্যে আমার রাজ্যসভার সদস্য হওয়ার কথা আসছেই বা কেন?” রাজ্যসভা বা কোনও দফতরের মন্ত্রী হলে কি এই রাজ্যে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধে হত? মুকুলের উত্তর, “দলের কাজের সঙ্গে এসবের কোনও সম্পর্ক নেই। আমি ভালোভাবেই দলটা করছি। আমার কোনও অসুবিধে হচ্ছে না।”
পঞ্চায়েতের নির্বাচনী কৌশল নিয়েই এখন তাঁর নিজের মতো করে অঙ্ক কষে যাচ্ছেন মুকুল রায়। রাজ্যসভার মনোনয়ন তিনি পেলেন কি না তা নিয়ে মাথাব্যথা নেই তাঁর। বললেন, “এখন জমিয়ে ভোটটা করতে হবে।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *