নীল বণিক :
এবার বিজেপিতে মুকুল আগমনের বার্তা দিলেন স্বয়ং বিজয়বর্গীয়।
এর আগে সংবাদমাধ্যমের সামনে মুকুল নিয়ে মুখ খুললেও দলের দলীয় সভায় মুকুলের প্রশংসা এই প্রথম। বৃহস্পতিবার, ক্যানিংয়ে দলের সভাতে দলীয় কর্মীদের সামনে মুকুলের সুখ্যাতি করলেন কৈলাস বিজয়বর্গীয়। সাধারণ কর্মীদের তিনি বলেন, “মুকুলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। তাঁর সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগিয়েছেন তৃণমূল সুপ্রীমো। আর এখন রাজ্যে পরিবারতন্ত্রকে কায়েম করতে সবার আগে দল থেকে মুকুল রায়কে ছেঁটেছেন। ওনার সারাটা জীবনের গুরুত্বপূর্ণ সময দলকে দিয়েছেন। আর এখন উনি পুরো একা। কৈলাস বিজয়বর্গীয়র মুখে এই কথা শুনে উচ্ছাসে ভেসে পড়েন দলের নিচুতলার কর্মীরা। সভা শেষ করে কৈলাস বিজয়বর্গীয় মঞ্চ থেকে নামতেই কর্মীরা তাঁকে বলতে শুরু করেন, কবে যোগ দেবেন মুকুল রায়! স্থানীয় বিজেপি কর্মী পলাশ নস্কর প্রকাশ্যে বলতে শুরু করেন মুকুল এলে ঘুম ছুটবে তৃনমুলের। আমরা সেই দিনটির জন্যই মুখিয়ে আছি!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news