Breaking News
Home / TRENDING / আইএসএল ফাইনাল কলকাতায়। কিন্তু কেন? জানুন ক্লিক করে

আইএসএল ফাইনাল কলকাতায়। কিন্তু কেন? জানুন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা :

যুব বিশ্বকাপের ফাইনাল সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য এই পুরস্কার পেল ফুটবল মক্কা। যুব বিশ্বকাপের ফাইনালে যুবভারতীর কানায় কানায় ভর্তি ছিল। যার জন্য সিদ্ধান্ত বদল। তৎক্ষণাৎ সিদ্ধান্ত পাল্টে ফাইনাল কলকাতায় করার সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার বিকেলে জানিয়ে দেয় এফএসডিএল। ফাইনাল হবে ২০১৮–র ১৭ মার্চ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ নভেম্বর আইএসএলের উদ্বোধন হওয়ার কথা ছিল যুবভারতীতে। তবে, এখন তা বদলে উদ্বোধন চলে যায় কোচিতে। ২০১৪–তে আইএসএল শুরু। এই প্রথমবার ফাইনাল হবে কলকাতায়। বর্তমান সূচিতে এটিকের সঙ্গে কেরলের ফিরতি ম্যাচটি হবে একই দিনে। কোচির বদলে কলকাতায়।

উদ্বোধনী ম্যাচে কোচিতে এটিকে–র মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স। কোচিতে আগের বছর কেরালার ম্যাচগুলো গ্যালারি উপচে পড়েছিল। তাই উদ্বোধন কোচিতে নিয়ে গেল আইএসএল কতৃপক্ষ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *