Breaking News
Home / TRENDING / মমতার পরিবার জড়িয়ে পড়েছে স্মাগলিং-এ : বিজয়বর্গীয়

মমতার পরিবার জড়িয়ে পড়েছে স্মাগলিং-এ : বিজয়বর্গীয়

নীল বণিক:

চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা বিজয়বর্গীয়র। তাঁর মতে মমতার পরিবার স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত।

অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা নিয়ে আজ এমন আক্রমণই শানালেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা। তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা স্মাগলিংয়ে জড়িয়ে পড়েছেন। আর সেই কাজে শুল্ক দফতরের কর্মীরা বাঁধা দিলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল! এমনকি অভিযুক্তকে বাঁচাতে রাজ্য পুলিশ সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা।

তবে বিজয়বর্গীয়র মতে, বর্তমানে রাজ্যের প্রশাসন নির্বাচন কমিশন দেখছে। সেই কথা মাথায় রেখে রাজ্য বিজেপি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটি নিয়ে কমিশনের দ্বারস্থ হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর আসন্ন (৩ মে) জনসভাস্থল ব্রিগেড পরিদর্শনে যান কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি বিমান বন্দরের বিতর্কিত ঘটনাটি টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উদ্দেশে আক্রমণ শানান ।

এদিন প্রধানমন্ত্রীর সভা নিয়ে দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন বিজয়বর্গীয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *