Breaking News
Home / TRENDING / যাত্রী বাড়ছে, তবুও কেন অস্তাচলে বিমান সংস্থাগুলি? জেনে নিন ক্লিক করে

যাত্রী বাড়ছে, তবুও কেন অস্তাচলে বিমান সংস্থাগুলি? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

গত এক দশকে ভারতের যাত্রীবিমান পরিষেবা জেট গতিতে বৃদ্ধি পেয়েছে। যাত্রীসংখ্যা, নতুন রুট হু হু করে বেড়েছে, কিন্তু একইসঙ্গে ক্ষতির মুখে পড়েছে একাধিক বিমান সংস্থা। একটি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে, দুটি ধুঁকছে, একাধিক বিমান সংস্থা এখনও সব রুটে বিমান ওড়াতে পারছে না। এদিকে পরিসংখ্যান বলছে ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে শুধু দিল্লি থেকেই ১০ কোটির বেশী মানুষ প্লেন চড়েছেন। ২০১৭ সালে ওই একই সময় দিল্লি থেকে মাত্র ৮৫ লক্ষ যাত্রী প্লেন চড়েছেন। তার মানে এক বছরের মধ্যেই দেশের বিমানযাত্রী সংখ্যা ২০.৯ শতাংশ বেড়ে গিয়েছে। নতুন রুট তৈরি হয়েছে, যাত্রীও হু হু করে বাড়ছে, তবুও কেন ধ্বংসের মুখে বিমান সংস্থাগুলি?

গুগল ঘাঁটলে দেখা যাবে শুধু ভারতে নয় উড্ডয়ন জগতের এই ডাইভ বিশ্বজুড়ে। গুগল বলছে একসময় দেউলিয়া হওয়ার মুখে ছিল এয়ার আমেরিকাও। জেট এয়ারওয়েজের মতোই ব্যাঙ্কগুলি এগিয়ে এসে সংস্থাকে নতুন জীবন দেয়। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বেশীরভাগ বিমান সংস্থাই ক্ষতির মুখে রয়েছে। এর কারন হিসেবে ৪টি জিনিস লক্ষ্য করা গিয়েছে।
১) জ্বালানির উর্ধ্বমুখী দাম। বিশ্বজুড়ে বিমানের জ্বালানির দাম বাড়ায় বহু বিমান সংস্থাই খরচ সামাল দিতএ অনেক রুট কমিয়ে দিয়েছে।
২) বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দর ও বিমানের নিরাপত্তার খরচে বৃদ্ধি। জঙ্গি হানা, প্রাকৃতিক আপদা থেকে বিমানকে সুরক্ষিত রাখতে সংস্থাগুলিতে কোটি টাকা খরচ করতে হচ্ছে।
৩) যাত্রীসংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় বিমানবন্দর ও বিমানের রক্ষণাবেক্ষনের খরচে বৃদ্ধি।
শেষ এবং সবথেকে বড় কারন
৪) প্রয়োজনের তুলনায় কম দামে বিমানের টিকিট বিক্রি করা। প্রতিযোগিতামূলক বাজারে এক নম্বরে পৌঁছতে ইন্ডিগো, ভিস্তারার মতো সংস্থা বাজারদরের থেকে কমদামে টিকিট বিক্রি করছে। ফলে টিকে থাকতে বাকি সংস্থাগুলিকেও বাধ্য হয়ে দাম কমাতে হচ্ছে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগিতার জেরে এক একসময় সংস্থাগুলি এত কমদামে টিকিট বিক্রি করে যা বিমানের একটি সিট তৈরির খরচেরও কম। ফলে সদলবলে অস্তাচলে যাচ্ছে গোটা এভিয়েশন ইন্ডাস্ট্রি। কেউই সাহস করে মাথা নোয়াতে রাজি নয়, ফলে কমছে টিকিটের দাম। কিন্তু লাভের মুখ দেখছে না কেউই।

এই পরিস্থিতি থেকে বেরোতে উপায় কী? আবারও বিশেষজ্ঞরা বলছেন উপায় রয়েছে সমস্যার মূলেই। মানে সদলবলে পঞ্চত্বপ্রাপ্তির দিকে না এগিয়ে বিমান সংস্থাগুলির একসঙ্গে বসে আলোচনা করা উচিত। ন্যায্যমূল্যের কমে টিকিট বিক্র করা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। একসঙ্গে আকাশে রাজত্ব করার সিদ্ধান্ত নিলে তবেই ফের লাভের মুখ দেখবে এই ইন্ডাস্ট্রি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *