নিজস্ব সংবাদদাতা
নোটবন্দির সময় ২০ কোটি টাকার দুর্নীতি করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অভিযোগ সদ্য তৃণমূল ত্যাগী নেতা অর্জুন সিংহের। আজ বারাসত আদালত চত্ত্বরে সাংবাদিকদের অর্জুন বলেন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে প্রচুর ফাইল জমা রয়েছে। এবং সেই ফাইলগুলি জমা করলে তা দৈর্ঘ্যে খাদ্যমন্ত্রীকেও ছাড়িয়ে যাবে বলে কটাক্ষ করেন অর্জুন সিংহ।
কয়েকদিন ধরেই অর্জুন সিংহ মন্তব্য করছেন তৃণমূলের বহু নেতা বিজেপিতে যোগ দেবেন। তবে বিধাননগরের প্রাক্তন মহানাগরিক সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেবেন কিনা সেই রহস্য ভাঙেননি অর্জুন সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news