Breaking News
Home / TRENDING / রণক্ষেত্র শাহ’র শো, বিদ্যাসাগর কলেজ চত্ত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, একাধিক বিজেপি কর্মী আহত

রণক্ষেত্র শাহ’র শো, বিদ্যাসাগর কলেজ চত্ত্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, একাধিক বিজেপি কর্মী আহত

নিজস্ব সংবাদদাতা:

শাহ’র রোডে শোয়ে এবার ধুন্ধুমার। ফের হামলা চালাল তৃণমূলের ছাত্র সংগঠন। এবার ঘটনাস্থল বিদ্যাসাগর কলেজের সামনের রাস্তা। এখানেও মিছিল লক্ষ্য করে ইটিবৃষ্টি করে তৃণমূলের ছাত্র সংগঠনের একদল সদস্য। মেগা মিছিল বাঞ্চাল করার চেষ্টা হয়। নিমেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পাল্টা আক্রমণ করে উত্তেজিত বিজেপি সমর্থকরা। তারা চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর। বিদ্যাসাগর কলেজের গেট ভেঙে দেয় তারা। কলেজের ভেতরে ঢুকে বেশ কিছু দরজা জানলায় ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। তিনটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে সেখানে কলকাতা পুলিশের একটি বড়সড় বাহিনী পরিস্থিতির তদারকি করছে।

এই ঘটনায় ইটের আঘাতে একাধিক বিজেপি কর্মী আহত হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *