নিজস্ব সংবাদদাতা:
অভব্য আচরণ অমিত শাহ’র রোড শোতে। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে লক্ষ্য করে প্লাস্টিক বোতল ছোড়া হল, কালো পতকা দেখাল তৃণমূলের ছাত্র সংগঠন। বাধ্য হয়ে লাঠিচার্জ করল পুলিশ। শাহ’র মেগা মিছিল তখন কলেজস্ট্রিট পেরোচ্ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেই আসতেই এই ঘটনা ঘটে। তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা প্রথমে কালো পতাকা দেখায়, তারপর তারা মিছিল আটকানোর চেষ্টা করে। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে ভিড় হটিয়ে দিলে দূর থেকে অমিত শাহকে লক্ষ্য করে প্লাস্টিকের বোতল ছোড়ে ওই ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনায় একজন আহত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news