নীল বণিক:
গুজবের জেরে গণপিটুনি রুখতে রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও সব পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক করবেন রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে নবান্নে। বৈঠকে হাজির থাকবেন রাজ্য পুলিশের ডিজি সহ এডিজি আইনশৃঙ্খলা, কলকাতা, বিধাননগর ও হাওড়ার নগরপালরাও।
বেশ কিছুদিন ধরেই রাজ্যে চোর সন্দেহে গণপিটুনি ঘটনা ঘটছে। এমনকী তা ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। রাজ্যের মানুষকে সচেতন করতে চলছে পুলিশ প্রচার করছে নানা মাধ্যমে। তারপরেও গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। সূত্রর খবর, এবার তা কমাতে তথা বন্ধ করতে প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিতে চলেছে নবান্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news