ওয়েব ডেক্স :
পুলওয়ামায় সন্ত্রাস হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মিরিদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। এবার উত্তরের একটি রাজ্যে ২৪ বছর বয়সী এক সাংবাদিককে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠল দুজন যুবকের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ এটাকে রাস্তার ঘটনা বলে উল্লেখ করেন। তারা জানায়, এদিন ট্রাফিক সিগনালে একদল যুবকের মধ্যে ঝামেলার সময় ওই সাংবাদিক আক্রান্ত হন।
জিব্রান নাজির নামে ওই সাংবাদিক পুনের একটি সংবাদপত্রে কাজ করেন । ওই হামলায় শিকার হয়ে তিনি জানান, আক্রমণকারীরা তাকে বলেছিলেন যে তারা তাকে কাশ্মীরে ফেরত পাঠাবে। কিন্তু এই ঘটনা একটি সংগঠিত আক্রমণ নয় বলে তিনি জানান। তার আরও অভিযোগ করেন, থানায় সবাইকে নিয়ে গেলে অপরাধীরা উল্টে তাকে ক্ষমা করে দেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তা জানান এটি একটি রাস্তার ঘটনা, এর সঙ্গে পুলওয়ামা হামলার কোন সম্পর্ক নেই ।
নাজির জানান, তিলক রোড ধরে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাত ১০:৪৫ মিনিটে এই হামলার শিকার হন তিনি। প্রথমে একটি ট্রাফিক সিগনালে তিনি দাঁড়িয়ে গেলে পিছন থেকে মোটর বাইকে করে দুজন আমাকে সরানোর চেষ্টা করে। তারপরেই মোটর বাইকের লাইসেন্স হিমাচল প্রদেশের দেখে ঝামেলা করে আমাকে আক্রান্ত করে। তবে এই ঘটনা ঘটেছে ঠিক শিবসেনার যুব সংগঠনের হাতে কাশ্মীরি ছাত্রদের আক্রান্ত আক্রান্ত হওয়ার ঠিক পরের দিন। এছাড়া নাজির যখন তাদের ভুল সংশোধন করে বলেন তিনি শুধুমাত্র জম্মু-কাশ্মীরের একজন সাংবাদিক। তখন তাকে কাশ্মীরে ফেরত পাঠানোর কথা বলেন। এবং কাশ্মীরে গিয়ে সাংবাদিকতা করার কথা বলেন তারা। এরপর দুষ্কৃতীরা নাজিরের মোবাইল ফোন ছিনতাই করে, মোটরবাইকটি ভাঙচুর করে পালিয়ে যান না। নাজির, তাদের মোটরসাইকেলের নাম্বার দেখে পুলিশে খবর দিলে পরবর্তীকালে তারা থানায় এসে দোষ স্বীকার করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news