ওয়েব ডেস্ক:
ব্যাঙ্গালুরুতে বায়ুসেনার ‘এয়রো ইন্ডিয়া ২০১৯’ অনুষ্ঠানে ফের দুর্ঘটনা । এবার পুড়ে ছাই হয়ে গেল ৮০ থেকে ১০০টি গাড়ি। সংখ্যাটা আরও বাড়তে পারে। যদিও প্রাণহানীর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, বায়ুসেনার প্রদর্শনীকে কেন্দ্র করে সেজে উঠেছিল বেঙ্গালুরুর ইয়লেহঙ্কা। সেখানে এয়ারো ইন্ডিয়া ২০১৯ এর সাড়ম্বর আয়োজন ঘিরে ছিল উত্সবের মেজাজ। কিন্তু আজ সকালে আচমকাই আগুনের গ্রাসে চলে গোটা পার্কিং লট।

উল্লেখ্য, ‘এরো ইন্ডিয়া ২০১৯’ এর আয়োজনের শুরুতেই মহড়ায় সূর্যকিরণ যুদ্ধবিমানের দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক পাইলটের। সেই ঘটনার পর এবার অগ্নিকাণ্ড।
এদিন, পার্কিং লটে ভয়াবহ আগুন লাগে। অনুমান, শুকনো ঘাসে আগুন লাগাতেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় শ’খানেক গাড়ি। পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছবি সৌজন্যে: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news