নিজস্ব সংবাদদাতা। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার ছেড়ে ছিলেন বিজয় মিছিল করতে দেবেন না। যদিও, বৃহস্পতিবার নিন্দায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে এই নির্দেশ দেন বাংলা প্রশাসনিক প্রধান। কিন্তু, উত্তরবঙ্গ সফরে গিয়ে রবিবার সকালে সংবাদমাধ্যমের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পাল্টা হুংকার ছাড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, “মুখ্যমন্ত্রীর কথা তো মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই মানছেন না। তারা যেখানে সেখানে বিজয় মিছিল করছেন। আর বিজেপি কর্মীরা করলেই দোষ? কারও নির্দেশে বিজয় মিছিল করা থামানো যাবে না।” সঙ্গে তিনি আরও বলেন “আমরা পুলিশি অনুমতি নিয়ে মিছিল করছি। কিন্তু অনুমতি দেওয়ার পরে জানিয়ে দেওয়া হচ্ছে মিছিল করা যাবে না। এটা কি মামার বাড়ির আবদার।” আমরা জিতেছি তাই বিজয় মিছিল করছি। যারা হেরেছে তাদের আবার কিসের বিজয় মিছিল? এমনটা বলে তৃণমূল নেত্রীর দিকে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ। তিনি জানান, উত্তরবঙ্গের গঙ্গারামপুর, বুনিয়াদপুর, বালুরঘাটে বিজেপির বিজয় মিছিল হবে। যদি প্রশাসনের ক্ষমতা থাকে তাহলে তা রুখে দেখান। প্রসঙ্গত উত্তরবঙ্গের ৮ টি আসনের মধ্যে ৭ টিতে জয় পেয়েছে বিজেপি, একটি জিতেছে কংগ্রেস। উওর বাংলায় খাতা খুলতে পারেনি শাসক দল। এমন জয় পেয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিজয় মিছিল করছে নিয়মিত।
Dilip Ghosh, BJP West Bengal state president. salil bera
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news