Breaking News
Home / TRENDING / মমতার অত্যাচারী সরকার দূর করাই লক্ষ্য, জানালেন বাবুল

মমতার অত্যাচারী সরকার দূর করাই লক্ষ্য, জানালেন বাবুল

নিজস্ব সংবাদদাতা, আসানসোল। ” মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারী সরকার যত তাড়াতাড়ি বিদায় নেয় সেই ব্যবস্থাই করব।” রবিবার সকালে রাজধানী এক্সপ্রেস চেপে আসানসোলে আছেন বাবুল সুপ্রিয়। সেখানেই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেন এই গায়ক সংসদ সদস্য। তিনি বলেন, “তৃণমূলের ছাপ্পা রিভিউ সন্ত্রাসকে রুখে দিয়ে যেভাবে এখানকার বিজেপি কর্মীরা লড়াই করে আমাকে আবার জিতেছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী সরকার যাতে বাংলা থেকে তাড়াতাড়ি বিদায় নেয় । আমরা বিজেপি কর্মীরা সবাই মিলে সেই চেষ্টা চালিয়ে যাব।” দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আসানসোলে পা রাখলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর আগমনকে ঘিরে আসানসোল রেল স্টেশনে বিশাল সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে বিজেপির উৎসাহী কর্মী-সমর্থকরা ঢোল তাসা নিয়ে হাজির ছিলেন। রাজধানী এক্সপ্রেসে চেপে আসানসোল স্টেশনে নামেন বাবুল। তারপরেই দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন গায়ক সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *