Breaking News
Home / TRENDING / এইচআইভি আক্রান্তকে মার, ঘরছাড়া করার অভিযোগে বসিরহাটে

এইচআইভি আক্রান্তকে মার, ঘরছাড়া করার অভিযোগে বসিরহাটে

নিজস্ব সংবাদদাতা। এইচআইভি আক্রান্ত রোগীকে প্রথমে মারধোর ও পরে সামাজিক বয়কটের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বরুনহাটে। আক্রান্তের শিকার আব্বাস গাজী। ২০১৩ সালে তাঁর শরীরে এইচ.আই.ভি. পজিটিভ সংক্রমণ পাওয়া যায়। বারাসাত হাসপাতালে চিকিৎসাও শুরু হয়, সেইমতো ওষুধও চলছিল। বাড়িতে যাতায়াতও করেই নিজের চিকিৎসা করাচ্ছিলেন আব্বাস। কয়েকদিন আগে গ্রামবাসীরা জানতে পারেন এইচআইভিতে আক্রান্ত আব্বাস গাজী। তখন থেকেই তাঁর পরিবারের ওপরে সামাজিক বয়কটের খাঁড়া নেমে আসে।, অন্যদিকে সামাজিক বয়কটের পাশাপাশি, অবশেষে মারধর শুরু হয়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়িতে বেশ কয়েকজন চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। এমনকি গ্রাম ছাড়ার কথা বলেও হুমকি দেয়। এই ঘটনা জানাজানি হতেই শুক্রবার টাকি গ্রামীণ হাসপাতালে আক্রান্ত রোগী আব্বাসকে নিয়ে আসেন এলাকার বাসিন্দা তথা সমাজসেবী সুব্রত বিশ্বাস। চিকিৎসা শুরু হয় আব্বাসের। গোটা ঘটনায় বসিরহাটের মহাকুমার শাসক ও হাসনাবাদ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আক্রান্ত রোগীর স্ত্রী মর্জিনা বিবি ও ছেলেকেও এই ঘটনায় মারধর করা হয়েছে। প্রতিবেশী আক্তারুল জামাল গাজী,  গোলাম গাজী, জিয়ারুল গাজী সহ সাত জনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *