ওয়েব ডেস্ক:
খোদ শহর কলকাতায় বাজ পড়ে মৃত ১। আহত ৫। এদিন দুপুরের তুমুল বৃষ্টির মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। একই ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জখম হন ৫ জন। আহতদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও অবধি মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, আজ দুপুর গড়াতেই আকাশ কালো করে বৃষ্টি নামে। সেই সঙ্গে শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলায় ঘণ্টাখানেক ধরে তুমুল বৃষ্টি চলে। তখনই এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঘণ্টাখানেক বৃষ্টিতেই শহরের বহু এলাকা জল জমেছে। যানবাহান চলাচল কিছুটা ব্যাহত।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। একটানা ভারী বৃষ্টির জেরে কিছুক্ষণ অবতরণ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news