Breaking News
Home / TRENDING / অটল-অস্ত্রে মোদীকে কাশ্মীর ইস্যুতে টুইট খোঁচা মমতার

অটল-অস্ত্রে মোদীকে কাশ্মীর ইস্যুতে টুইট খোঁচা মমতার

নীল রায়।

প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে টুইট করেও কাশ্মীর নিয়ে টুইট করে মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই।আজকের দিনে তাঁর কিছু কথা মনে পড়ে”।

এরপরই মুখ্যমন্ত্রী প্রয়াত বাজপেয়ীর একটি কথা উল্লেখ করে লেখেন, “বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়না।সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব!” প্রসঙ্গত, গত সপ্তাহে কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করার পাশাপাশি, নরেন্দ্র মোদির সরকার সেখানে অতিরিক্ত ৪৬ হাজার সেনা মোতায়েন করেন। সঙ্গে সেই রাজ্যকে তিনভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়।‌ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্তে যখন বিজেপি নিজেদের রাজনৈতিক লাভ দেখছে। ঠিক তখনই, বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর তিরোধান দিবসে তাঁরই একটি মন্তব্যের উল্লেখ করে বিজেপিকে কাশ্মীর ইস্যুতে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *