Breaking News
Home / TRENDING / প্রয়াণ দিবসে বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে কার্টুন প্রকাশ পিকের সংস্থার

প্রয়াণ দিবসে বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে কার্টুন প্রকাশ পিকের সংস্থার

নীল রায়।

অটলবিহারী বাজপেয়ির প্রথম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতেও কার্টুনের সাহায্য নিল প্রশান্ত কিশোরের সংস্থা। শুক্রবার ছিল প্রয়াত প্রধানমন্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন “আমার গর্ব মমতা” নামের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রয়াত মা গায়েত্রী দেবীর একটি কার্টুন পোস্ট করা হয়। ২০০০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন অটলবিহারী বাজপেয়ী এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। সেই সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তাঁর মায়ের হাতে তৈরি মালপোয়া খেয়েছিলেন প্রধানমন্ত্রী।‌ যা সেই সময় সংবাদের শিরোনামে উঠেছিল। কার্টুনটির সঙ্গে দেওয়া হয়েছে বেশকিছু কাল্পনিক সংলাপ।

কাল্পনিক সেই বার্তালাপে মমতা বন্দ্যোপাধ্যায় অটলবিহারী বাজপেয়ীকে বলছেন, “অটল দা আমি কৃতজ্ঞ যে, আপনি আমাদের বাড়িতে এসেছেন।” উত্তরে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি বলছেন মায়ের হাতে তৈরি মালপোয়া কি না খেয়ে থাকা যায়…?”

পোস্টটির সঙ্গে লেখা হয়েছে, “২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কালীঘাটে মমতা দিদির আধা পাকা বাড়িতে যান তাঁর মা গায়ত্রী দেবীর সাথে দেখা করতে। এতোটাই ছিল বিজেপি-র সর্বোচ্চ নেতা এবং দিদির মধ্যে ভালোবাসা, যা এখনকার নেতাদের কিছু কথার মাধ্যমে কলংকিত করা না।” প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকে নানা ইস্যুতে কার্টুনের ব্যবহার করা হয়েছে। এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। কিন্তু, দু’জন প্রয়াত ব্যক্তিকে নিয়ে কার্টুনে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *