Breaking News
Home / TRENDING / ভিএইচপিতে তোগাড়িয়া যুগের অবসান

ভিএইচপিতে তোগাড়িয়া যুগের অবসান

নিজস্ব প্রতিনিধি

জমানা শেষ তোগাড়িয়ার। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন রাজ‍্যপাল ভি এস কোকজে। সংগঠনের ক‍্যাবিনেট থেকেই বাদ পড়ে গেলেন প্রাক্তন সভাপতি প্রবীন তোগাড়িয়া। গত পাঁচ দশকে এই প্রথম গোপন ব‍্যালটে নির্বাচন করা হল বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত করতে। আন্তর্জাতিক সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রে সংগঠনে মতানৈক্য যাতে না হয় তার জন্য ভোট হয়। শনিবার নির্বাচন পর্ব মেটার পরেই কোকজে তাঁর ক‍্যাবিনেট ঘোষণা করেন। তাতে নেই তোগাড়িয়া। কোকজের প্রতিদ্বন্দ্বি ছিলেন রাঘব রেড্ডি। কোকজের প্রাপ্ত ভোট ১৩১ ও রেড্ডির ৬০। ১৯২ জন আজ ভোট দান করেন। রেড্ডি বলেছিলেন তিনি সভাপতি হলে তার ক‍্যাবিনেটে তোগাড়িয়া থাকবেন। কিন্তু তা আর হল না। ক‍্যাবিনেটে না থাকায় অনশনে বসার হুমকি দিয়েছেন তোগাড়িয়া।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *