Breaking News
Home / TRENDING / লাঠিপেটা দিয়ে শুরু, সাংবাদিক হত্যা দিয়ে শেষ হল বাংলা বছর!

লাঠিপেটা দিয়ে শুরু, সাংবাদিক হত্যা দিয়ে শেষ হল বাংলা বছর!

সুমন সেনগুপ্ত:

সংবাদ পত্রিকার সাংবাদিক ছিল ভাস্কর। ভাস্কর ঘোষ। ‘সংবাদ’ বন্ধ হয়ে যাওয়ার নোটিশ হাতে পেতে চ্যানেল হিন্দুস্তানে লেখা (কপি) দিতে শুরু করেছিল সে। প্রাত্যহিক খবরের সঙ্গেও সে যুক্ত ছিল বলে প্রাত্যহিক খবরের তরফে জানানো হয়েছে।
হ্যঁ। লেখা দিতে শুরু করেছিল। যুক্ত ছিল। বাক্যগুলি অতীত কালে লেখা। খবরটি মর্মান্তিক হলেও সত্য ভাস্কর এখন অতীত। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার থানার শালু অঞ্চলের বাউতড়ি ও নবগ্রাম মাঠ সংলগ্ন একটি জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে,ভাস্করকে খুন করা হয়েছে। সাংবাদিক হিসাবে ভাস্কর এমন কিছু খবর করছিল, যার জন্য তাঁকে খুন হতে হল। এমনটাই অভিযোগ ভাস্করের পাড়া প্রতিবেশীদের। গত এক বছর ধরে ভাস্কর বর্ধমান থেকে প্রকাশিত দৈনিক সংবাদ-এর মুর্শিবাদের সংবাদ প্রতিনিধি ছিল। কর্মক্ষেত্রেও ভাস্করের সুনাম ছিল। ব্যবহার অসম্ভব ভদ্র ছিল। সম্প্রতি সংবাদ পত্রিকাটি বন্ধ হওয়ার নোটিশ দেয়। তাতে ভাস্কর খুব চিন্তিত ছিল। পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার খবর সংগ্রহের জন্য ভাস্কর বাড়ি থেকে বের হয়। তারপর আর ফেরেনি। ভাস্করের ভাই তন্ময়ের অভিযোগ, দাদা আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে জানিয়েছে ভাস্কর আত্মহত্যা করেছেন।
তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এমন কিছু তথ্য উঠে আসছে যা প্রশাসনের আত্মহত্যার তত্ত্ব খরিজ করে দিচ্ছে। আম গাছে ঝুলন্ত অবস্থায় ভাস্করের দেহ পাওয়া গেছে। উল্লেখযোগ্য হল পিঠে তাঁর নিত্য ব্যবহারের ব্যাগ ও পায়ে জুতো পরা অবস্থায় গাছ থেকে ভাস্করের দেহ নামিয়ে এনেছে পুলিশই। প্রশ্ন উঠেছে জুতো পরে কী আম গাছে উঠেছিল ভাস্কর! সাধারনত গাছে ওঠার সুবিধের জন্যে জুতো খুলে ওঠাই স্বাভাবিক। যদি না কেউ বা কারা তাকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে থাকে। তার মোটর বাইকটিও পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *