Breaking News
Home / TRENDING / মমতাকে চাপে রাখতে শহরে সভা করবে বিশ্বহিন্দু পরিষদ

মমতাকে চাপে রাখতে শহরে সভা করবে বিশ্বহিন্দু পরিষদ

নীল বণিক:

মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে কলকাতায় সমাবেশ করতে চলছে বিশ্বহিন্দু পরিষদ। আগামি ১৯ ডিসেম্বর কলকাতার শহীদ মিনারের পাদদেশে সংগঠনটির সমাবেশের পরিকল্পনা রয়েছে। শহীদ মিনার ময়দানটি সেনার অধীনে। শহীদ মিনারে সভা করার জন্য ইতিমধ্যেই রাজ্য বিশ্বহিন্দু পরিষদের নেতারা ভারতীয় সেনার কাছে লিখিত আবেদন করেছেন। চলতি সপ্তাহেই বিশ্বহিন্দু পরিষদের আবেদন মঞ্জুর হয়ে যাবে বলে মনে করছেন সংগঠনের মুখপত্র সৌরিষ মুখোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার সবসময়ে একটি বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে তাকে। যে কারণে এরাজ্যে ধর্মীয় মেরুকরণ পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সৌরিষ মুখোপাধ্যায়।

এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে হিন্দু সমাজকে একত্র করতেই শহীদ মিনারের পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান বিশ্বহিন্দু  পরিষদের অন্যতম রাজ্যনেতা। সূত্রের খবর, এই সভাতে রাজ্যের সমস্ত মঠ ও মন্দিরের সাধুসন্তদের আমন্ত্রন জানানো হবে। তাছাড়া বিশ্বহিন্দু পরিষদের সকল কর্মী সদস্যরা এই সভাতে হাজির থাকবেন। দুই লক্ষ মানুষের সমাগম হবে শহীদ মিনারের মাঠে সেদিন, এমনটাই মনে করছেন সংগঠনের মুখপাত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *