ওয়েব ডেস্ক:
মঙ্গলবার উপত্যকায় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিহত হল জঙ্গি নেতা জাকির মুসার ঘনিষ্ট শাকির। এদিন সকালে নিরাপত্তারক্ষী বাহিনী খবর পান, পুলওয়ামার ত্রাল অঞ্চলে লুকিয়ে আছে বেশ কিছু জঙ্গি। সেখানে পৌঁছতেই গোপন আস্তানা থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু’পক্ষের গুলি বিনিময়ে নিহত হয় জঙ্গি নেতা জাকির মুসার ঘনিষ্ঠ শাকির। শাকিরের মৃত্যু সেনা জাওয়ানদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, জাকির মুসার জঙ্গি দলের নাম আনসার গাজওয়াত উল হিন্দ। নিহত শাকির সেই গোষ্ঠীর দু’ নম্বর নেতা। জানা গিয়েছে, আনসার গাজওয়াত উল হিন্দের সঙ্গে জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের যোগাযোগ আছে। ইদানিঙকালে যারা উপত্যকায়, এমনকী পাঞ্জাবেও বিশেষ ভাবে সক্রিয়। জাকির মুসার গোষ্ঠীর আরও কয়েকজনকে গ্রেফতার করা গেলেও শাকিরের নাগাল পাচ্ছিল না নিরাপত্তারক্ষীরা। সে কারণেই আজকের সাফল্যকে বড় বলছে সেনা। শাকিরের দেহের কাছে অস্ত্রশস্ত্র, গুলি ও বেশ কিছু আপত্তিকর নথিপত্র পাওয়া গিয়েছে।
অপর একটি ঘটনায় কুলগাঁওতে দু’জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। শহীদ হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ানও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news