Breaking News
Home / TRENDING / সাবধান! হাওড়ায় এবার ‘থুতু’ ফেললেই বিপদ

সাবধান! হাওড়ায় এবার ‘থুতু’ ফেললেই বিপদ

প্রসেনজিৎ ধর:

জেলা হাওড়ায় থুতু ফেললেই বিপদ—পুলিশি পাকড়াও, জরিমানা। হ্যাঁ, পান-গুটকা-থুতুর কথাই হচ্ছে। যে নোংরায় শহর কলকাতার মতোই গঙ্গাপাড়ের অন্যতম প্রাচীন শহর হাওড়া অবস্থাও অতি খারাপ। কিন্তু সেই খারাপ, অবর্জনার দিন বোধ হয় শেষ হতে চলছে। কারণ এই বিষয়ে তৎপরতা দেখাতে শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। যে কাজে রয়েছেন শহরের ট্রাফিক পুলিশেরাও।

মঙ্গলবার শহরের বিভিন্ন রাস্তায় হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। রাস্তায় যারা গুটখা বা পান পরাগ জাতীয় কিছু খেয়ে তার পিক ফেলে রাস্তা নোংরা করেন তাদের বিরুদ্ধে এদিন সকাল থেকে অভিযান চালানো হয় এদিন। বেশ কয়েকজনকে হাতেনাতে ধরে তাদের দিয়েই রাস্তা পরিষ্কার করানো হয়। ট্রাফিক পুলিশের এই সচেতনতামূলক উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি সাধারণ মানুষ। কারণ শহর পরিষ্কার থাকুক চান সকলেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *