Breaking News
Home / TRENDING / অভিশপ্ত ২৬/১১-র স্মৃতি উস্কে বিমানে বোমাতঙ্ক কলকাতায়

অভিশপ্ত ২৬/১১-র স্মৃতি উস্কে বিমানে বোমাতঙ্ক কলকাতায়

নিজস্ব সংবাদদাতা:

অভিশপ্ত ২৬/১১ স্মৃতি উস্কে বিমানে বোমাতঙ্ক কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার সকালে নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মুম্বইগামী জেট এয়ারওয়েসের বিমানটি (৯w৪৯২) টেক অফের জন্য বে-তে চলতে শুরু করেছে তখন৷ হঠাৎই এক যাত্রী বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়৷ ভেদান পোদ্দার নামের মুখে কাপড় বাঁধা ওই যাত্রীর হুমকি দেখে ফেলেন পাশে বসা এক যাত্রী। সেই যাত্রী মারফৎ খবর পৌঁছয় বিমান সেবিকা ও পাইলটের কাছে। পাইলট উড়ান থামিয়ে দেন। পরে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয় ভেদান পোদ্দার নামের ওই অভিযুক্তকে৷

সূত্রের খবর, বিমান বসে সোশ্যাল মিডিয়ায় বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পোস্ট করেন ভেদান৷ সেই সংবাদ পাইলটের কাছে পৌঁছতেই আতঙ্কিত হয়ে পড়েন সেবিকা ও পাইলট। নিরাপত্তার স্বার্থে দ্রুত থামিয়ে দেওয়া হয় টেক অফ।

ইতিমধ্যে জানা গিয়েছে, ভেদান পোদ্দার সল্টলেকের বাসিন্দা। তাঁকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। চলে জিজ্ঞাসাবাদ। পরে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হুমকি পোস্টের কথা স্বীকার করে নেয়৷ তবে নিছক মজার জন্য নাকি প্রকৃতই নাশকতার ছক ছিল তা এখনও পরিস্কার নয়।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *