Breaking News
Home / TRENDING / ভোটের মেরুকরণ নিয়ে সুজন-মান্নানকে সতর্ক করলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক

ভোটের মেরুকরণ নিয়ে সুজন-মান্নানকে সতর্ক করলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে সরাসরি দুই মেরুতে স্পষ্ট মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিলম্বে দু’দলকেই নামতে হবে ময়দানে। নাহলে ভোটের সময় রাজনৈতিক জোট করে কোনও লাভ হবে না। শুক্রবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তীকে এমনই সতর্কবার্তা শুনিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আমতার বিধায়ক অসিত মিত্র (Asit Mitra)। এদিন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দুই শীর্ষ নেতাকে একথা বলেন তিনি। তাঁর এমন সতর্কবার্তা দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অসিত মিত্র। এই কংগ্রেস নেতার কথায়, “গত লোকসভা নির্বাচনে পৃথক লড়াই করে বাম-কংগ্রেস পক্ষই পৃথক লড়াই করে দেখেছে পরিস্থিতি কি। হবে তৃণমূল ও বিজেপি ভোট ব্যাংকের স্পষ্ট মেরুকরণ চাইছে, এখনই পরস্পরের হাত ধরে ভোটারদের মধ্যে বার্তা না দিতে পারলে বিধানসভায় শোচনীয় ফল হবে বাম কংগ্রেসের।” তিনি আরও বলেন, “তৃণমূল (TMC) স্পষ্ট মেরুকরণের ফায়দা তুলতে চাইছে। আমরা যে সামাজিক কোন বিভাজন চাইনা সেই বার্তা স্পষ্ট করলে তবেই বিধানসভা নির্বাচনে ভালো ফল হওয়া সম্ভব। আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী দুজনেই রাজ্য নেতৃত্বে শীর্ষে রয়েছেন। এই দু’জন সঠিক বার্তা দু’পক্ষের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারবেন। আমি তাদের কাছেই নিজের কথা বলেছি।”

বর্ষিয়ান কংগ্রেস (Congress) নেতার এই কথায় একমত বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। প্রসঙ্গত, লোকসভা ভোটে পরাজয়ের পর বাম ও কংগ্রেস দু’পক্ষই পরস্পরের সঙ্গে আলোচনায় বসে হাত ধরে চলার বিষয়ে অঙ্গীকার করেছে। কারণ, লোকসভা ভোটে বামফ্রন্টকে (Left-Front) শূন্য হাতে ফিরতে হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আর কংগ্রেসকে ২০১৪ সালের তুলনায় দুটি আসন হারাতে হয়েছে। সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তাই জোটের ঝ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বলে জানিয়েছেন কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী। তিনি বলেন, “সোমেনদা যখন বেঁচে ছিলেন তখন থেকেই তিনি বামফ্রন্ট ও কংগ্রেসকে একমঞ্চে আনার কাজ শুরু করে দিয়েছিলেন। আমাকে নিয়েই কাজে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সঙ্গে কথা বলতে আলিমুদ্দিন স্ট্রিটে ই পাঠিয়ে ছিলেন।” অমিতাভ আরও বলেছেন, “সোমেনদা নিজে উদ্যোগী হয়ে এই জোটকে ব্লক স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছিলেন। জেলা সভাপতির ফোন করে ব্লক স্তরের হাতে হাত মিলিয়ে বাম কংগ্রেস কর্মীদের আন্দোলনে শামিল হতে নির্দেশ দিয়েছিলেন।”

সোমেন মিত্রের প্রয়াণে জোট প্রক্রিয়া যে ধাক্কা খেয়েছে তা এক বাক্যে মেনে নিচ্ছেন বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তী। এ প্রসঙ্গে পরিষদীয় দলের সদস্য তথা চাকুলিয়া ফরওয়ার্ড ব্লক (Forward Bloc) বিধায়ক ইমরান আলি রামজ বলেছেন, “আমরা যে কেবল ভোটের সময় একসঙ্গে নেই। রাজনৈতিক আন্দোলনের সময়ও একসঙ্গে আছি এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবেই সাফল্য পাওয়া যাবে। আশা করি শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন।” বাম কংগ্রেস নেতৃত্ব চাইছে, একযোগে তৃণমূল ও বিজেপি বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু, একুশের ভোটে সেই লড়াই যে যথেষ্ট কঠিন তাও এক বাক্যেই মানছেন তাঁরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *