Breaking News
Home / TRENDING / অশোক মিত্র:প্রকৃত বুদ্ধিজীবীর প্রয়াণে এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

অশোক মিত্র:প্রকৃত বুদ্ধিজীবীর প্রয়াণে এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

সুমন সেনগুপ্তঃ
বর্তমানে বুদ্ধিজীবী চেনা খুব মুশকিল। কাকে ঠিক বুদ্ধিজীবী বলব অনেক সময়ই বোঝা দায় হয়ে ওঠে। এখন নিন্দা অর্থেও অনেকেই বুদ্ধিজীবী কথাটি ব্যবহার করেন। কিন্তু অশোক মিত্র ছিলেন প্রকৃত অর্থেই বুদ্ধিজীবী। বিবেকবর্জিত বুদ্ধিজীবী তিনি ছিলেন না। অশোক মিত্রের প্রয়াণে আমরা হারালাম একজন খাঁটি বুদ্ধিজীবীকে। তিনি ছিলেন রাজ্যের বাম আমলের প্রথম অর্থমন্ত্রী। ১৯২৮ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন অশোক মিত্র। স্বাধীনতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। দেশভাগের পর চলে আসেন কলকাতায়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ পান। তবে সেই সুযোগ না নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। সেখান থেকে দিল্লি স্কুল অফ ইকনমিকস, তারপর নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ।সেখানে রটারড্যাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে অর্থনীতিতে ডক্টরেট উপাধি লাভ করেন অশোক মিত্র। পরে ১৯৬১সালে দিল্লি ফিরে আসেন। তার আগে অবশ্য ইউনিভার্সিটি অফ লখনউতে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে ব্যাঙ্ককের ইউএন ইকনমিকস কমিশন ফর এশিয়াতে যুক্ত ছিলেন তিনি। ১৯৭০ সালে দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ১৯৭২ সাল পর্যন্ত ছিলেন সেই পদে।এরপর থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৭৭ সালে বাম সরকারের আমলে প্রথম অর্থমন্ত্রী হন তিনি। ১৯৮৭ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর পদে ছিলেন। এক সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে মতপার্থক্যের কারণে অর্থমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। এরপর ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ হন। পরে রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সাহিত্য চর্চায় পুরোপুরি মন দেন। ইকোনমিকস ও পলিটিক্যাল উইকলিতে ক্যালকাটা ডায়েরি নামে কলাম লিখতেন। ১৯৯৫ সালে বাংলা সাহিত্যের বিশেষ অবদানের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। এরপর সাহিত্যেই ডুবে থাকতেন। ২০০৮ সালে  স্ত্রী গৌরী মিত্রের প্রয়াণের পর লোকচক্ষুর আড়ালে চলে যান। এদিন তাঁর মৃত্যুর পর অবসান হল এক রাজনৈতিক অধ্যায়ের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *