Breaking News
Home / TRENDING / আদালতের ভর্ৎসনা নির্বাচন কমিশনকে, ১৪ তারিখ ভোট অনিশ্চিত

আদালতের ভর্ৎসনা নির্বাচন কমিশনকে, ১৪ তারিখ ভোট অনিশ্চিত

ঈশানিকা ভোরাই

১৪ মে পঞ্চায়েত ভোট নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ পঞ্চায়েত মামলায় পরিষ্কার জানিয়ে দেন ১৪ মে ঘোষিত পঞ্চায়েত ভোটের দিনটি প্রস্তাবিত দিন হতে পারে। চূড়ান্ত দিন নয়। ভোটের চূড়ান্ত দিন ঠিক করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতি তালুকদার বুধবার কমিশনকে তীব্র তিরস্কার করেন। তিনি কমিশনকে প্রশ্ন করেন, ডিভিশন বেঞ্চকে না জানিয়ে কিভাবে ভোটের দিন ঘোষণা করল কমিশন? নিরাপত্তা নিয়ে কমিশনের এই ধরনের প্রস্তুতি কাম্য নয়। কমিশনের ভূমিকা কে সমর্থন করছে না আদালত। এদিকে বিচারপতি তালুকদারের নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু এটুকুই বলতে পারেন যে, ‘যারা ভোট বানচাল করতে চাইছিল তারা তা করতে পারেনি।’ এদিকে পিডিএস-এর এর পক্ষে সমীর পুততুন্ডু বলেন, ‘মহামান্য হাইকোর্টের এই রায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ালো।’ সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘একটা সাংবিধানিক সংস্থাকে বারবার আদালতের হাতে অপদস্ত হতে হচ্ছে এটা কি হচ্ছে?’ বিজেপির দিলীপ ঘোষ বলেন, ‘আমরা চেয়েছিলাম নিরাপত্তা নিশ্চিত করা হোক, সেটাই চেয়েছেন কোর্ট।’ এই মুহূর্তে ভোটের দিন নির্ভর করছে ৪ মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের ওপর। ফলে পঞ্চায়েত ভোটের জট যে এখনো কাটলো না তা বলাই যায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *