Breaking News
Home / TRENDING / মোদি-মমতা বৈঠক! জাতীয় স্তরে প্রশ্নের মুখে দিদির বিশ্বাসযোগ্যতা

মোদি-মমতা বৈঠক! জাতীয় স্তরে প্রশ্নের মুখে দিদির বিশ্বাসযোগ্যতা

ঈষাণিকা ভোরাইঃ

ঘোষিত উদ্দেশ্য মহাত্মা গাঁধীর জন্মসার্ধশতবার্ষিকী উদযাপনের জন্য তৈরি কমিটির বৈঠকে যোগ দেওয়া। কিন্তু তিনদিনের দিল্লি সফরে এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারার লক্ষ্য নিয়েই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে মমতার লক্ষ্য, এক, রাজ্যের দাবি দাওয়া নিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া দুই, কেন্দ্রে কয়লামন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে দেউচা -পাচামি নিয়ে কথা বলা। তৃণমূল নেত্রী হিসেবে মমতার লক্ষ্য তিনি বিরোধী জোট গঠনে আরও একটু হাওয়া তোলার চেষ্টা করবেন।
সূত্রের খবর, বুধবার সকালে কেন্দ্রীয় কয়লা ও রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই রাজ্যের দেউচা পাচামি কোল ব্লক নিয়েই মূলত তাঁদের মধ্যে কথা হবে। পাশাপাশি রাজ্যের বকেয়া রেল প্রকল্পগুলো নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীকে আরও একবার নিজের অসন্তোষের কথা তিনি জানাবেন। যেভাবে রাজ্যের বকেয়া রেল প্রকল্পগুলোতে কেন্দ্রীয় বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এছাড়া বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মহাত্মা গাঁধীর জন্মদিন পালন নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মুখ্যমন্ত্রী নিজেই এই ধরনের একটা বৈঠকের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেই প্রধানমন্ত্রী তাঁকে সেই সময় দেবেন। যদিও প্রধানমন্ত্রীর দফতর বা মুখ্যমন্ত্রীর দফতর কোনও জায়গা থেকেই প্রস্তাবিত এই বৈঠকের কোনও সত্যতা এখনও স্বীকার করা হয়নি। জাতীয় রাজনীতিতে কেন্দ্রের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রায় সমস্ত সিদ্ধান্তের বিরোধিতার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র একমাস আগেই এই দিল্লির বুকে মোদি বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠনের উদ্দেশ্যে একের পর এক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী। ২০১৯ যত এগিয়ে আসবে মোদি বিরোধী জোট গঠন প্রক্রিয়া তত মাত্রা পাবে। কিন্তু সেই জোট গঠনে নেতৃত্ব দেওয়া তৃণমূলনেত্রী যখন সেই নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে ঠিক তখনই নরেন্দ্র মোদিকে একেবারে এড়িয়েই যাচ্ছেন কে চন্দ্রশেখর রাও বা চন্দ্রবাবু নাইডু। যদিও মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের মত হল, ‘এই বৈঠক কেন্দ্র-রাজ্য সহজ সম্পর্ক বজায় রাখার দায়বদ্ধতা মাত্র।’ কিন্তু এই বৈঠক যে আগামী দিনে মোদি বিরোধী জোট গঠনে তৃণমূল নেত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে তা বলাই যায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *