নিজস্ব প্রতিনিধি: পশমিনা উলের জুড়িমেলা ভার। দারুণ নরম আর গরম এই উল নেপাল , তিব্বত আর মধ্য এশিয়ায় পাওয়া গেলেও সবথেকে ভাল পশমিনা আসে লাদাখের ছাংতাং থেকে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে এই উলের ভবিষ্যত এখন সংকটে। এর ফলে এই পেশার সঙ্গে জড়িত মানুষরা দীর্ঘদিনের কাজ ফেলে গ্রাম ছেড়ে চলে আসছেন শহরে বিকল্প কাজের আশায়।
এই পেশার মানুষরা জানিয়েছেন জুন থেকে সেপ্টেম্বর তাঁরা তাঁবুতে থাকেন কিন্তু যে সব জায়গায় তাঁরা চিরকাল থেকে এসেছেন পশমিনা পাবার জন্য সেই সব এলাকায় প্রচণ্ড ঠাণ্ডায় এখন আর থাকা যায় না।
বাধ্য হয়ে তাঁদের গ্রামে নেমে আসতে হয়। যা পশমিনা পাওয়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই অবস্থা ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালেও। তাঁদের বক্তব্য লাদাখের এই বাসিন্দারা যদি পশমিনার জোগান দিতে না পারেন তাহলে এই শিল্পই ধ্বংস হয়ে যাবে। কারণ পশমিনার ব্যাপারে এঁরাই শেষ কথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news