চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের বুলেটিনে ধরা পড়েছে উদ্বেগ। এদিন সকালে সেনা হাসপাতালের ওই বুলেটিনে বলা হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য ডাক্তারদের একটি টিম গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।
কয়েকদিন ধরেই আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে পক্ষ থেকে যে জারি করা হচ্ছে তাতে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতালের চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলছে । প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থার যে উন্নতি হয়নি মেডিক্যাল বুলেটিনে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। গত ৯ আগস্ট প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়। তার পরে তিনি গভীর কোমায় চলে যান। তাঁর শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণও ধরা পড়েছে। কিন্তু, এদিন তাঁর শারীরিক অবস্থা গভীর সংকটে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news