Breaking News
Home / TRENDING / বিজেপিতে যোগ দিতে চলেছে শুভেন্দু! ছেঁটে ফেলার কাজ শুরু করল তৃণমূল

বিজেপিতে যোগ দিতে চলেছে শুভেন্দু! ছেঁটে ফেলার কাজ শুরু করল তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : 

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল। তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দুকে। মঙ্গলবার তৃণমূল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই এই ৪১ জনের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে চিফ মেন্টর পদে ছিলেন শুভেন্দু। সঙ্গে আরও তিনজন আহ্বায়ক ছিলেন। কিন্তু বর্তমানে একক দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু রায়কে। 

শুভেন্দু অধিকারীকে পদ থেকে সরানোর পরেই জোর গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছিলেন না তিনি। তাই তাঁকে দলের নানা পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ আগেই শুরু হয়েছিল। সম্প্রতি তিনি ফেডারেশনের কাজে বিশেষ আগ্রহ দেখাচ্ছিলেন না বলেই খবর তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর। যা নিয়ে ফেডারেশনের সদস্যতা অসন্তুষ্ট ছিলেন। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

বদলে এককভাবে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু রায়কে। শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শুভেন্দুর অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তবে এ নিয়ে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, কিছুদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন কষাকষি চলছে। লকডাউনের সময় দলীয় কর্মসূচিতে শুভেন্দুকে বিশেষ দেখা যায়নি। এমনকী, কিছুদিন আগে জেলার যুব তৃণমূল সভাপতির পদ থেকে শুভেন্দুর অনুগামী তথা ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দলুইকে সরিয়ে দেওয়া হয়। বদলে একেবারে আনকোরা পার্থ মাইতি ওই পদে বসেন। এরপরই অনুগামীদের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন সংগ্রাম।

তবে বিশ্বস্ত সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া প্রায়ই নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানতে পেরেছে তৃণমূল নেতৃত্ব। সাম্প্রতিক তৃণমূলের যে রদবদল হয়েছে তাতে একেবারেই খুশি নন শুভেন্দু। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু এমনটাই জানা যাচ্ছে। তাই কোনও সংঘাতে না গিয়ে সরাসরি শুভেন্দুকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *