Breaking News
Home / TRENDING / নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ শিক্ষামন্ত্রীর

নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ শিক্ষামন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

নাম না করেই বিশ্বভারতীর (Biswabharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নাম না করে একাধিক অভিযোগ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, “তাঁরা কি চান না বসন্ত উৎসব হোক ? পৌষ মেলা হোক ? “তাঁরা কি চান না রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর পরিবারের তৈরী করা সংস্কৃতি, কৃষ্টি বেঁচে থাকুন?” এরপর আক্রমণের সুরে তিনি বলেছেন, “আমরা ঠিক বুঝতে পারছি না যে হঠাৎ করা বলা হয়েছে পৌষ মেলা করতে দেওয়া হবে না। হঠাৎ করে বিশ্বভারতীর মাঠ পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে।”

বিশ্বভারতীর প্রতি বাঙালি ভাবাবেগের কথা উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এভাবে কি বাঙালির ভাবাবেগকে আটকে রাখা যাবে ? বাঙালির যে উন্মাদনা তাকে কী কোনও ভাবে রুখে দেওয়া যাবে?” বিশ্বভারতীর উপাচার্যকে উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাইব, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এ বিষয় নিয়ে রাজনীতি করবেন না।” এরপর তাঁর আরও সংযোজন, “রবীন্দ্রনাথের সংস্কৃতি, ঐতিহ্য নষ্ট করা যাবে না। তাঁকে আমরা ধংস হতে দেব না।” পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আসুন আমরা সবাই রাজনীতির উর্ধ্বে উঠে রবীন্দ্রনাথের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করি। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে তুলে ধরার কাজ করি।” এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নিশানা যে বিশ্বভারতীর উপাচার্য তা বুঝতে কারো অসুবিধা হয়নি। এক্ষেত্রে তাঁর অবস্থান যে রাজ্য সরকার ভালো চোখে দেখেননি তাও বুঝিয়ে দিয়েছেন পার্থ।

গত বছর থেকেই পৌষমেলা নিয়ে বিপাকে পড়েছে বিশ্বভারতী। সাত দিন ধরে মেলা চলার কারণে যে বড় দূষণ ও ভিড় হয়, তা নিয়ে আপত্তি জানিয়েছেন পড়ুয়ারাও। এদিকে মেলার ভিড় ও ব্যবসা সামাল দেওয়ার জন্যই পাঁচিল তুলতে চাইছেন কর্তৃপক্ষ। কারণ গত বছরে তিন দিনে মেলা শেষ হয়ে যাওয়ার পরেও স্থানীয় ব্যবসায়ীরা দোকান তুলতে রাজি না হওয়ায় উপাচার্যের তরফে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময়েই উপাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে ব্যবসায়ীদের একাংশ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবার এই ঘটনায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘটনার নিন্দা করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *