ওয়েব ডেস্ক:
ভেজাল দুধের পর ভেজাল মসলা। এবার ভেজাল হলুদ পাওয়া গেল মুর্শিদাবাদের ফারাক্কায়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল এক কারবারি। মুর্শিদাবাদের ফারাক্কায় একটি মসলার কারখানায় হানা দিয়ে পুলিশ আজ প্রচুর ভেজাল হলুদ সহ নানা রকমের মসলা উদ্ধার করে। বস্তা বস্তা ভেজাল হলুদ সহ ১৮ কুইন্টাল ওজনের নানা সামগ্রি উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, খাটের গুড়োর মধ্যে বাসন্তি রঙ মিশিয়ে হলুদ বানানো হত। এভাবেই একাধিক ভেজাল মসলার ব্যবসা ফেঁদে বসেছিল মূল চক্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news