Breaking News
Home / TRENDING / প্রয়াত সিনিয়র বুশ

প্রয়াত সিনিয়র বুশ

ওয়েব ডেস্ক:

প্রয়াত সিনিয়ার বুশ। ৯৪ বছর বয়সে মারা গেলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লু বুশ। ‘ঠান্ডা যুদ্ধে’র শেষের দিকে  রাষ্ট্রপতি  হন বুশ। পরবর্তীকালে তাঁর ছেলেও হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন। বাবার  মৃত্যু  সংবাদ  ঘোষণায় ছেলে  জর্জ বুশ বলেন, তিনি ছিলেন এক উন্নত চরিত্রের মানুষ। এবং বলেন, তাঁর মতো ভাল বাবাও আর কেউ হতে পারবেন না।

এপ্রিল মাসেই  প্রয়াত হয়েছিলেন স্ত্রী বারবারা। প্রয়াত বুশ ছিলেন আমেরিকার ৪১ তম রাষ্ট্রপতি। সোভিয়েত ইউনিয়নের পতন বা সাদ্দাম হোসেনের পরাজয়— প্রতিটি ঘটনাতেই তাঁর বিশেষ ভূমিকা ছিল।

রাষ্ট্রপতি হওয়ার আগে মার্কিন গোয়েন্দা সংস্থা  সিআইএ প্রধান ছিলেন সিনিয়র বুশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *