Breaking News
Home / TRENDING / বিশ্ব এডস দিবসে সোনাগাছিতে সচেতনতা পদযাত্রা

বিশ্ব এডস দিবসে সোনাগাছিতে সচেতনতা পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা:

বিশ্ব এডস দিবস উপলক্ষে সোনাগাছি অঞ্চলে দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে আজ এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহন করেন সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীরা। এইসঙ্গে ছিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার সু্নন্দা সরকার। আজকের পদযাত্রা গোটা সোনাগাছি অঞ্চল পরিক্রমা করে। এই পদযাত্রা অত্যন্ত জরুরি বলে মনে করেন সোনাগাছির যৌনকর্মীরা। দুর্বার সমিতির সদস্যরাও মনে করিয়ে দেন, এডস এমন একটি অসুখ, যার জন্য ‘প্রিভেনস্যান ইজ বেটার দ্যান কিওর’। সে কারণেই আজ পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে সোনাগাছি চত্বরে মিছিল করেন অসংখ্য মানুষ।

পাশাপাশি শনিবার কালীঘাটের নর্দান পার্কে মিছিলে পা মেলালেন রাজনীতিক, গায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিন বিবেক নামে এক সংস্থার তরফে নর্দান পার্কের মিছিলটি হয়। এই মিছিলে অংশ নেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। মিছিলে উপস্থিত হয়ে এইডস সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরলেন সকলেই। মারণ রোগ এইডস নির্মুল করতে গেলে দরকার সচেতনতার। প্রত্যেক বছরই এই লক্ষে বিশ্ব এইডস দিবসে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। সাধারণ মানুষ ও এইডস রোগীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষে শনিবার সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে মিছিল আয়োজন করেছিল বিবেক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *