নিজস্ব সংবাদদাতা:
শিশুর আহারে ডিটারজেন্ট, হয়তো আপনি যে মিষ্টি খাচ্ছেন কিংবা শহরের চায়ের দোকান থেকে এককাপ চা পান করেছেন একটু আগে তার ভেতরে রয়েছে বিষ-দুধ! ডিটারজেন্ট ও কেমিকেল মেশানো দুধ। এমনটা হতেই পারে। কারণ শুক্রবার ফের ভেজাল দুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল ইডি। খোঁজ মিলল ভেজাল দুধ তৈরির কারখানার।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ১৫৭, বৈঠকখানা রোডের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যারা গ্রেফতার হয়েছে তারা হল ধর্মেন্দ্র রায় আর বিন্দেশওয়াড়ি রায়। এরা বামাল সমেত ওই ঠিকানা থেকে ধরা পড়ে। এই দুজন নকল তরল দুধ বানাচ্ছিল বলে অভিযোগ। এদের কাছ থেকে ৩২১ লিটার তরল দুধ, পাঁচ কেজি ডিটারজেন্ট ও কেমিকেল, বাইশ কেজি এরারুট,এগারো কেজি মিল্ক পাউডার উদ্ধার করা হয়েছে । যার মূল্য ত্রিশ হাজার টাকা। আগামীকাল ভেজাল দুধের ব্যবসার অভিযোগে এদের কোর্টে তোলা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news