নীল রায়।
রানি রাসমণি অ্যাভিনিউ-তে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চের নীচে হাজির হলেন রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের তিনজন উপাচার্য (Vice Chancellor)। শুধু তাই নয়, মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধর্না মঞ্চের নীচে বসে তাদের কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারের বাপবাপান্ত করলেন। দিলেন সংবাদমাধ্যমে দিলেন কেন্দ্রীয় সরকার বিরোধী গরমাগরম বিবৃতিও। যারা এদিন হাজির ছিলেন, তারা হলেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দেবকুমার মুখোপাধ্যায়, সিধো-কানহু বিশ্ববিদ্যালয়ের দীপক কর ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবীরেশ ভট্টাচার্য তিন উপাচার্যের পাশাপাশি বর্ধমানের জেলা শিক্ষা আধিকারিককেও দেখা যায়। এমন ঘটনা বাংলার রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এছাড়াও, দেশবন্ধু কলেজের অধ্যক্ষা অনিতা চট্টোপাধ্যায় হাজির ছিলেন এদিনের ধর্না মঞ্চের নীচে। সন্ধ্যার দিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধর্না মঞ্চ ছেড়ে রওনা দিলে উপাচার্য সহ অধ্যক্ষাও ধর্নাস্থল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু আচমকাই খবর আসে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রওনা দিয়েছেন ধর্নামঞ্চের উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই ফিরে আসেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনের খবরে মত বদল করে তারাও বসে থাকেন ধর্না মঞ্চের নিচে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেই ধর্না মঞ্চের ওপরে উঠে যান। নিচে উপাচার্য ও অধ্যক্ষদের বসে থাকতে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের পাশে থাকার জন্য উপাচার্য অধ্যক্ষদের উপস্থিতির জন্য বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে, সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) রাজভবনে উপাচার্যদের বৈঠক ডাকলে এই উপাচার্য তাই গরহাজির ছিলেন সেখানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news