Breaking News
Home / TRENDING / একই দিনে কংগ্রেস-তৃণমূলের জোড়া এফআইআর দিলীপ ঘোষের বিরুদ্ধে

একই দিনে কংগ্রেস-তৃণমূলের জোড়া এফআইআর দিলীপ ঘোষের বিরুদ্ধে

নীল রায়।

একই দিনে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এফআইআর হল রাজ্যের দুটি পৃথক থানায়। মঙ্গলবার নদীয়া জেলার রানাঘাট থানার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে প্রথম এফআইআর করা হয়। দ্বিতীয়টি করা হয় কলকাতার বউবাজার থানা এলাকায়। স্ট্রিম্মঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের (Youth Congress) সভাপতি শাদাব খান দ্বিতীয় এফআইআর-টি করেন তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত,রবিবার নদিয়ায় একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে গত ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। বিশেষ করে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় “লাঠিচার্জের ও গুলি করার নির্দেশ” না দেওয়ার জন্যই তাঁকে নিশানা করেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেছিলেন বলেন, “এসব কি তাদের বাপের সম্পত্তি? করদাতাদের টাকায় তৈরি এইসব সরকারি সম্পত্তি তারা নষ্ট করে কী ভাবে! এইসব দেশবিরোধীদের উপর গুলি চালিয়ে ঠিক কাজই করেছে উত্তরপ্রদেশ, অসম ও কর্নাটক সরকার। এদের গুলি করাই উচিত।” তাঁর এমন উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে এই এফআইআর কর্মসূচি বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *