প্রসেনজিৎ ধর :
এমনই একদিনে দীর্ঘদিনের বন্ধু শীলাকে মনের কথা জানিয়েছিলেন শ্রীরামপুরের শম্ভু চ্যাটার্জি। উত্তর দিতে একমাস সময় নিয়েছিলেন হাওড়ার নবীন শেঠ লেনের শীলা পাত্র। ব্যস আর কি! দেখতে দেখতে বাড়ির দরজায় নহবত বসে গেল। বিয়ের কার্ড, নিমন্ত্রিতদের লিস্ট, মেনু সব রেডি। আর পাঁচজনের মতোই আজন্ম বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। কিন্তু শম্ভু আর শীলা যে আর পাঁচজনের মতো নন। তাঁরা দৃষ্টিহীন। দুজনেই বেহালা ব্লাইন্ড স্কুলে পড়লেও শম্ভুর থেকে শীলা বছর সাতেকের ছোটো হওয়ায় দুজনের খুব একটা পরিচয় ছিল না। ২০১১ সালে মাঝেরহাটে কম্পিউটার শিখতে গিয়ে দুজনের পরিচয়। ধীরে ধীরে কাছে আসা,ভালবাসা,ভরসার জায়গা তৈরী হওয়া। এরই মধ্যে শীলা বি-এড পাশ করে সল্টলেকে একটি বেসরকারী স্কুলে চাকরি পায়। ইতিহাসে এমএ শম্ভুও একটি বেসরকারী সংস্থায় চাকরি পায়। ২১৫ নম্বর বাসে যাতায়াত দুজনকে আরও কাছে এনে দেয়। একটু দেখে, কথা বলে যাঁকে এত ভাল লাগে তাঁকে চিরদিনের মতো পাওয়া যায়না? সাহস করে শীলার কাছে কথাটা পেড়ে ফেলেন শম্ভু। ভগবান দৃষ্টি দেননি তবে মানুষ চেনার ক্ষমতা দিয়েছিলেন। তবুও নিজের মন বুঝতে সময় চান শীলা। অবশেষে চারহাত এক হল। বিশ্বের সব প্রেমিক যখন লাল গোলাপ দিয়ে ভালবাসা জানাচ্ছেন, তখন শম্ভু হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিলেন চিরজীবন সুখী রাখার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news