নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানে এবছরও নিষিদ্ধ হল ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। পাশাপাশি নিষিদ্ধ করা হল খবরের কাগজ, রেডিও এবং টিভিতে ভ্যালেন্টাইন ডে’র প্রচার ও বিজ্ঞাপন। পাকিস্তানের সরকারি সংস্থা এবং দফতরগুলিতে এই দিন উপলক্ষে কাউকে ছুটি দেওয়া হবে না বলেও জানানো হয়। এদিন ইসলামাবাদ হাইকোর্ট এক রায়ে ভ্যালেন্টাইন্স ডে’কে ‘অ-ইসলামিক’ আখ্যা দিয়ে বলে, এই দিনটি ইসলাম ধর্মবিরোধী। এই দিন উপলক্ষে নানাভাবে অশ্লীলতা এবং অপসংস্কৃতির প্রচার করছে এ প্রজন্ম। তাই এবছরও ভ্যালেন্টিইন্স ডে উদযাপন বন্ধ করা হল। প্রসঙ্গত, গত বছরও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নিষিদ্ধ করেছিল আদালত। পাকিস্তানী রাষ্ট্রপতি মামুন হুসেন দেশের মানুষদের এই ‘অ-ইসলামি’ অনুষ্ঠান থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news